সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া ও মাগুরায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহর মার্কেটের কাছে গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক বিবেক ওঝাকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান।মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনহাটি এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস একটি শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনকে চাপা দেয়। এতে নছিমনচালক মজনু মিয়া ঘটনাস্থলেই মারা যান।