সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি ও বাগেরহাটে গত রোববার রাতে ও গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।এর মধ্যে ঝালকাঠি শহরের মনোহরিপট্টি এলাকায় একটি ট্রাকচাপায় ব্র্যাক ব্যাংকের নিরাপত্তারক্ষী আবদুল গনি (৪০) এবং বাগেরহাটের রামপালে নসিমনের চাপায় বাসচালক বাবুল হাওলাদার (৪২) নিহত হন।পুলিশ জানায়, রোববার রাতে ব্র্যাক ব্যাংকের সামনের সড়কে বসে পাহারা দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক এসে আবদুল গনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার সকালে রামপাল উপজেলা সদরের শ্রীফলতলা মোড়ে বাসে যাত্রী তোলার জন্য থামানো একটি বাসের চালক বাবুল হাওলাদার বাস থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে নসিমনের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তিনি রামপাল-রূপসা রুটের বাসচালক। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামে। নসিমনটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।