সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সড়কে গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মনির (৩২) ও যাত্রী মো. মনির হোসেন (৩৫)। আহত আবু ইউসুফ (৪০) ও আরিফ হোসেনকে (২৮) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অজ্ঞাতপরিচয় একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশার চালকের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায়। তবে নিহত হওয়া যাত্রীর বাড়ির ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে অটোরিকশা ও টিনবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনির নিহত হন। অটোরিকশার চালক মনিরকে আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।