সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গতকাল বৃহস্পতিবার নছিমন উল্টে এক যাত্রী নিহত হন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শহরের পুরোনো সড়কে গত বুধবার সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়।বোরহানউদ্দিন উপজেলার দরগাহ খোলা এলাকায় গতকাল শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এর যাত্রী কাঞ্চন মাঝি (৬৫) মারা যান। কাঞ্চন হাসাননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মোল্লাহাটে নিহত ছাত্রের নাম সাগর আহমেঞ্চদ (২২)। তিনি টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মোল্লাহাট উপজেলার মাস্টারপাড়ার আব্রাহাম আলীর ছেলে। আহতরা হলেন মাস্টারপাড়ার বুলবুল শিকদার (২৩) ও ব্র্যাকের মোল্লাহাট কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা জাকির হোসেন (৪০)।