সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ার শেরপুরে গতকাল বুধবার ট্রাকের নিচে চাপা পড়ে একজন ও গত মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী আসা ঘোগা সেতুর ওপরে ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে একই দিকে যাওয়া অন্য একটি যাত্রীবাহী বাস। এতে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে বাঁ পাশে খাদের মধ্যে পড়ে যান। নিহত ভোলা মণ্ডল (৩২) ওই ট্রাকের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির চালকদ্বয় ও সহকারীরা পালিয়ে যান। ভোলা মণ্ডল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দোলাসিংড়া গ্রামের বাদশা মণ্ডলের ছেলে।সৈয়দপুর শহরের অদূরে সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর নামক স্থানে মঙ্গলবার রাতে ইজিবাইকের ধাক্কায় মেহেরুন নেছা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার মৃত গোলাম রসুলের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় আটটার দিকে মেহেরুন নেছা হেঁটে সৈয়দপুর-নীলফামারী সড়ক অতিক্রম করছিলেন। এ সময় সেখানে দ্রুতগামী একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।