সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক শ্যামল কান্তি দাস বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে মাদামবিবিরহাট বাইপাস এলাকায় ঢাকামুখী একটি সিএনজিচালিত অটোরিকশা ভুল পথে গেলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে শফি ও তাঁর স্ত্রী ডেইজি আক্তার (৩০) আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শফি মারা যান। ঘটনার সময় তাঁদের দুই শিশুসন্তান থাকলেও তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আরোহী ইকবাল নিহত হন।