সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রামের বদরপুর গ্রামের ট্যাক্সিচালক বাচ্চু মিয়া (৪৫) ও ট্যাক্সির আরোহী পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের ছেরু মিয়ার জামাতা ফেনীর এয়াকুব (৩১)। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেওয়ার সময় মহাসড়কের পাশে দাঁড়ানো সিএনজি বেবি টেক্সিটির ওপর উল্টে পড়ে। এ সময় সিমেন্টবাহী ট্রাকের চাপায় যাত্রীসহ ট্যাক্সিটি চ্যাপ্টা হয়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।