সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও আহত যাত্রীরা জানান, গতকাল সকাল আটটার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মো. তাজুল ইসলাম (২৫) ও যাত্রী পারুল বেগম (৫৪) নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী আহত হন।