সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে জোসনা বেগম (২৭) নামের একজন নারী কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।জোসনা বেগম সফিপুর বৌবাজার এলাকায় ভাড়া থাকতেন। জোসনা স্থানীয় সাহাবুদ্দিন স্পিনিং মিলে চাকরি করতেন। অন্যদিকে গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বড়বাড়ি এলাকায় একটি বাস অজ্ঞাতনামা একজন পথচারীকে (২৫) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।