সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত ও আট ব্যক্তি আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট-৩-এ কর্মরত পুলিশ-সদস্য মো. সেলিম (৪০) মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াছক গ্রামে। চৌদ্দগ্রামের সৈয়দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।সূত্র জানায়, দুপুরে ভাজনকরা এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ফেনী-কুমিল্লা যাত্রাপথে চলাচলকারী যমুনা পরিবহনের একটি বাস উল্টে যায়। এতে চালকের সহকারী শিমুল (২৫) ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামে। এ দুর্ঘটনায় আরও আট ব্যক্তি আহত হন।