সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল নয়াপাড়ায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ছয়জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন: উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের অখিল ঘোষের স্ত্রী অর্চনা ঘোষ (৪৮) ও ভাদগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী নিগা বেগম (২৮)। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা মির্জাপুরগামী একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে ওই স্থানে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই টেম্পোর ওই যাত্রীরা নিহত হন। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনজিয়া আক্তার বলেন, নিহত দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।