সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালিয়ায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছে। সূত্র জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা গতকাল দুপুরে নয়জন যাত্রী নিয়ে বাহুবল বাজার থেকে নন্দনপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে কাওছার মিয়া (২৫) ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৭০) ঘটনাস্থলে নিহত হন।