সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অলংকার মোড় ও সল্টগোলা ক্রসিং এলাকায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে অলংকার মোড়ে এবং বিকেল সাড়ে চারটার দিকে সল্টগোলা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। অলংকার মোড়ে নিহত তরুণীর নাম রাবেয়া বশরী ওরফে প্রিয়াঙ্কা (১৮)। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে বিকেল সাড়ে চারটার দিকে সল্টগোলা ক্রসিংয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় তারেক (১২) নামের এক কিশোর নিহত হয়।