সড়ক দুর্ঘটনায় নিহত ২
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আবদুল ওয়াদুদ (২৬) নিহত হয়েছেন। এদিকে গত মঙ্গলবার ঢাকার দোহার উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জমিরুন বেগম (৬০) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে খুলনা থেকে জিআর পরিবহনের একটি যাত্রীবাহী কোচে ঢাকায় যাচ্ছিলেন ওয়াদুদ। রাতে রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী পার হতে অন্যান্য পরিবহনের সঙ্গে ফেরিতে ওঠে বাসটি। ভোর চারটার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে ফেরি থেকে নেমে ওই বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় তিনি বাস চলে যেতে দেখে ফেরি থেকে নামার পর পরই দৌড়ে ওই বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। ওয়াদুেদর বাড়ি খুলনার ডুমুরিয়াার গোছরা গ্রামে।
গত মঙ্গলবার রােত দোহােরর মেঘুলা কাজী নজরুল বালিকা বিদ্যালয়ের সামনে দ্রুতগতির একটি ইজিবাইক জমিরুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার রামকান্দাপুর গ্রামে। বর্তমানে তিনি দোহারের মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের বাড়িতে ভাড়া থাকতেন।