প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কাউনিয়া উপজেলার মীরবাগ বাজারে গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানা–পুলিশ জানায়, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কুড়িগ্রামগামী শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুজন যাত্রী মারা যান। নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৩৬) ও শফিকুল ইসলাম (৩৫)। তাঁদের দুজনেরই বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়।