সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর, ফরিদপুরের মধুখালী ও সাতক্ষীরার শ্যামনগরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: সদর উপজেলা নগরবাথান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৩৫)। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাশেম মেহেরপুরের কোমরপুর গ্রামের এনায়েত গায়েনের ছেলে। পুলিশ জানায়, আবুল কাশেমসহ কয়েকজন আলমসাধুতে (ইঞ্জিনচালিত যান) করে মেহেরপুর থেকে যশোর যাচ্ছিলেন।
ফরিদপুর: সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মছলন্দপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এর আরোহী সড়ক বিভাগের কর্মচারী আবুল বাশার (৪৮) নিহত হন। দুজন প্রত্যক্ষদর্শী বলেন, মাদারীপুর থেকে কুষ্টিয়াগামী শাহ ফরিদ নামের যাত্রীবাহী বাস মাগুরাগামী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র রাজ হোসেন (৯) নিহত হয়। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজ হোসেন উপজেলার ভেটখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।