সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে গতকাল রোববার ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আগের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।
দেবীদ্বার থানা-পুলিশ জানায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় গঙ্গানগর এলাকায় আবদুল মজিদ (৬২) ও আবদুস সাত্তারকে (৬০) একটি ইটবোঝাই ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যান। আহত সাত্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি বিহারমণ্ডল গ্রামে। আগের দিন শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর কোকাকোলা কারখানার সামনে ট্রাকচাপায় মনেন্দ্র আচার্য (৩০) নামের একজন মারা যান। তাঁর বাড়ি দেবীদ্বারের কুড়াখাল গ্রামে।
দেবীদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকালের ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। চালক পলাতক।
মির্জাপুর থানার পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে কুর্নী নামক স্থানে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাসুদ রানা (৩০) নামের একজন মারা যান। তিনি দেওড়া গ্রামের বাসিন্দা। তিনি আল আমিন পোলট্রি ফিড নামের একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।