সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:বগুড়া: শহরের চারমাথায় ট্রাকের ধাক্কায় দুজন শ্রমিক মারা গেছেন। গত সোমবার সকালে ট্রাক থেকে মালামাল নামানোর সময় অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ওই দুই শ্রমিক নিহত হন। তাঁরা হলেন—বগুড়া সদরের নুরুল ইসলাম (৪০) ও গাবতলী উপজেলার রফিকুল ইসলাম (৩৫)। শেরপুর (বগুড়া): মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরে আবদুল লতিফ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামে। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ শেরপুর আবাসিক জিয়া বোর্ডিংয়ের কর্মচারী ছিলেন।