সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার দুপুরে দাদি-নাতিসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন তিনজন। চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) হিলাল উদ্দিন জানান, গতকাল বেলা দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক মাধাইয়া-রহিমানগর সড়কের দোল্লাই নবাবপুরে নোয়াবপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগামী ট্রাক্টর ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন একই পরিবারের দাদি-নাতি। তাঁরা হলেন: চান্দিনা উপজেলার কৈকড়ই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী অনুজা বেগম (৫০) ও তাঁর নাতি ইব্রাহীম মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৫)। আহত হন অটোরিকশার চালক ও দুই যাত্রী। তাঁদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অপরদিকে একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলায় কুমিল্লাগামী এশিয়া লাইন সার্ভিসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অজ্ঞাতনামা এক পথচারী।