সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বাসচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া যাওয়ার পথে জিরানী বিকেএসপির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে পড়ে। এ সময় ওই বাসের চাপায় চার পথচারী গুরুতর আহত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে জিরানী কোরিয়ান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।