সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার সদর উপজেলা, বরগুনার আমতলী ও ফরিদপুরের নগরকান্দায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
সাতক্ষীরা: সদর উপজেলার আলীপুর এলাকায় গতকাল দুপুরে বাসের চাপায় বাকের আলী (৬৫) নামে এক কৃষক নিহত হন।
আমতলী (বরগুনা): আমতলীর দফাদারের হাট সেতুর কাছে গতকাল বিকেলে একটি টমটম খাদে পড়ে যায়। এতে যাত্রী আমতলীর চাওড়া কারিগরি কৃষি কলেজের ছাত্র রুবেল (১৮) নিহত হয়।
ফরিদপুর: নগরকান্দার মশাউজান এলাকায় গতকাল সকালে একটি বাস মশাউজান গ্রামের সেলিম সরদারের মেয়ে শিলাকে (৭) চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।