সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের হেতালিয়া ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
ভান্ডারিয়ায় নিহত ব্যক্তির নাম ভবতোষ বৈরাগী (৩৫)। তাঁর বাড়ি মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামে।
নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের পাঠানো খবর:
কয়েকজন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থেকে অর্ধশত যাত্রী নিয়ে হেলেন পরিবহনের একটি বাস পিরোজপুরে যাচ্ছিল। সকাল সোয়া নয়টার দিকে ভান্ডারিয়ার হেতালিয়া ফকির বাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
কালীগঞ্জে নিহত ব্যক্তির নাম কামালউদ্দিন খাঁ (৭০)। বাড়ি চকসেকেন্দার নগর গ্রামে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ-শ্যামনগর সড়কের পাওখালী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামালউদ্দিন। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে মারাত্মক আহত হন।
গোয়ালন্দে নিহত ব্যক্তি হলেন শুকজান বিবি ওরফে কৈতরী বেগম (৭৫)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর গোয়াদা গ্রামের মৃত হোসেন মোল্যার স্ত্রী। শনিবার রাত আড়াইটার দিকে দৌলতদিয়া-খুলনা সড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজের সামনে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় বৃদ্ধা মারা যান।