সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে দুজন, সাতক্ষীরার কলারোয়ায় ট্রলির চাপায় এক গৃহবধূ এবং তালা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরেক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ তিনটি দুর্ঘটনা ঘটেছে।
কালীগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন খুলনা শহরের বাসিন্দা মুন্সি মিয়া (৫০) ও কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের হাশেম আলী (৪০)। অন্য দুজন হলেন কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের শিউলী খাতুন (২১) এবং তালা উপজেলার জেঠুয়া গ্রামের সালেহা বেগম (৩৫)।
যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাসের হেলপার মুন্সি মিয়া ও সুপারভাইজার হাশেম আলী নিহত হন। কলারোয়ায় সকাল আটটার দিকে উপজেলার পাঁচপোতা হাবুল গাজীর মোড় থেকে বাড়ি ফেরার পথে শিউলী খাতুনকে একটি ট্রলি তাঁকে চাপা দিলে তিনি মারা যান। সকালে তালা থেকে পাইকগাছায় যাওয়ার পথে গোনালিবাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালেহা বেগম নিহত হয়েছেন।