সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের পটিয়া, গোপালগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: পটিয়ায় (চট্টগ্রাম): পটিয়ার শান্তিরহাট এলাকায় গতকাল বুধবার সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে হয়। এতে সিএনজিচালক দিদারুল আলম (৩০) প্রাণ হারান। গোপালগঞ্জ: শহরের বঙ্গবন্ধু সড়কে গত মঙ্গলবার সকালে একটি ইজি বাইকের সঙ্গে রিকশার সংঘর্ষে ইছহাক সিকদার (৪০) আহত হন। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।মাধবপুর (হবিগঞ্জ): মাধবপুরের হরিতলা গ্রামের এ এফ এম ইলিয়াছ আহাম্মদ (৫৪) নামের এক ব্যক্তি গত মঙ্গলবার প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিলেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) : উপজেলার শমশেরনগর চা-বাগান এলাকায় মঙ্গলবার একটি পাওয়ার টিলার উল্টে চালক মছব্বির মিয়া (৩৫) নিহত হয়েছেন।