সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গত শনিবার ও গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও চাঁদপুরের ফরিদগঞ্জ ও শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচজন নিহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক খায়রুল ব্যাপারী (৫০) ও ট্রাকচালক মাসুদুর রহমান (৪০) মারা যান।
সকালে একই মহাসড়কের সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। ডুবে চালক পারভেজ মিয়া মারা যান।
চাঁদপুর: হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতালা এলাকায় দুপুরে বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী মিজানুর রহমান (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
নালিতাবাড়ী (শেরপুর): শনিবার রাতে নকলা থেকে মোটরসাইকেলে করে নালিতাবাড়ী ফেরার পথে পড়ে গিয়ে পারুল বেগমের (৪৫) মৃত্য হয়।