সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল, গাজীপুরের কালিয়াকৈর, যশোরের মনিরামপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া নীলফামারীর সৈয়দপুর ও কুমিল্লার বরুড়ায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুরে গতকাল মঙ্গলবার সকালে বাসের চাপায় মাহবুবা খাতুন নামের দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার মধ্যকর্ণা গ্রামের মোতাহার আলীর মেয়ে। সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর শহরের বাইপাস সড়কের কয়া গোলাহাট ডাঙ্গাপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি মিনিবাস একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সালাউদ্দিন (৬০) নিহত হন। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর শিলাবৃষ্টি পাম্পের সামনে গত সোমবার বিকেলে মাইক্রোবাসের চাপায় সুমন (১০) নামে এক স্কুলছাত্রের নিহত হয়। সে উপজেলার সুত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র নিহত সুমন উপজেলার শিমুলতলী গ্রামের এছাক মিয়ার ছেলে। মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ডের কাছে গত সোমবার বেলা আড়াইটার দিকে ট্রাকের চাপায় ঐশী রানী (১২) নামের এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে উপজেলার শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চায়না রানীর মেয়ে এবং ওই বিদ্যালয়ের যষ্ঠ শ্রেণীর ছাত্রী। বরুড়া (কুমিল্লা) : বরুড়া-কুমিল্লা সড়কের বরুড়া উপজেলার চন্ডিমুড়ায় সোমবার রাতে অটোরিকশা ও একটি টেম্পুর মুখোমুখি সংর্ঘষে উপজেলার আমড়াতলী গ্রামের তপন (৩৮) ও রাজপুর গ্রামের ওসমান গনি (৬০) ঘটনাস্থলে নিহত হন।