সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও ময়মনসিংহে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর উপজেলার কৃষ্ণাখালী এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া একই দিন ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় এক পথচারী নিহত ও পৃথক ঘটনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা থেকে একটি যাত্রীবাহী বাস নেত্রকোনায় আসার সময় কৃষ্ণাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসযাত্রী সাইদুর রহমান (৪৫) ও মুলফদ মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী ও ত্রিশাল থানার পুলিশ জানায়, সন্ধ্যা সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল হাসপাতালের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই বাসের কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হন। ত্রিশালের বগারবাজারে বিকেলে বাসচাপায় শফিকুল ইসাম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।