সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী ও কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় চান মিয়া (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হন। একই দিন জয়পুরহাটের কালাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চান মিয়ার বাড়ি সদর উপজেলার বারাকান্দি গ্রামে। তিনি শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে নৈশপ্রহরীর চাকরি করতেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহরের এম এ মতিন বাস টার্মিনালের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।এদিকে শুক্রবার দুপুরে জয়পুরহাটগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক জয়পুরহাট-বগুড়া সড়কের সড়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায়। এ সময় খেতে কাজ করা অবস্থায় কৃষক জাবেদ ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জাবেদ আলী কালাই উপজেলার সড়াইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।