সড়ক দুর্ঘটনায় নোলক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় গতকাল সোমবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু (২৫)। তাঁর সঙ্গে প্রাইভেট কারের আরও তিন আরোহী আহত হন। তাঁরা ঢাকা থেকে কক্সবাজারে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।