সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় গতকাল বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. ঢালি (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে বেপরোয়া গতির একটি পিকআপ পথচারী ঢালিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পাভেল নামের এক পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে ঢালি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় আহত ঢালিকে র্যা ব সদস্য ও এক পথচারী হাসপাতালে নিয়ে আসেন। রাতে মোহাম্মদপুর থানার কর্তব্যরত এসআই ফারুক হোসেন বলেন, পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে পারেনি।