সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্নজগৎ-কিশোরগঞ্জ সড়কের ছকির বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন এইচএসসি পরীক্ষার্থী আবদুল কাইয়ুম (২০), মাসুদ খান (২৫) ও বিপ্লব হোসেন (২৪)। আবদুল কাইয়ুম সিংগের গাড়ি গ্রামের এনামুল হকের ছেলে। মাসুদ একই গ্রামের সামসুল খানের ছেলে। বিপ্লব টোংগা গ্রামের আবু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপ্লব হোসেন মোটরসাইকেলযোগে সিংগের গাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। মাসুদ ও আবদুল কাইয়ুম সিংগের গাড়ি গ্রাম থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আসছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ছকির বাজারে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।