সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে নাগেশ্বরী উপজেলার চণ্ডীপুর ব্রিজের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার রামখানা ইউনিয়নের আস্করনগর তরীঙ্গারকুটি গ্রামের পল্লি চিকিৎসক আবদুল হাই (৭০) মোটরসাইকেলে করে রায়গঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি নৈশকোচের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ খবরে এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে ঢাকাগামী যানসহ বহু যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১১টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়। তবে ওই নৈশকোচটিকে পুলিশ আটক করতে পারেনি।