সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি, ঝিনাইদহের কালীগঞ্জ, রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুর শহর ও বাগেরহাটের মংলায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: সাতক্ষীরা-আশাশুনি সড়কের আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা মোড়ে রোববার বোলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত নয়জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে চাপড়া গ্রামের বাসিন্দা ও বুধহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুল আলম (৪০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।ঘটনার পরপরই উত্তেজিত জনতা চারটি বাস ও বাস মালিক সমিতির একটি টিকিট বিক্রির ঘর ভাঙচুর করে এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ঝিনাইদহ: সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে রোববার নলডাঙ্গা সড়কের পাইকপাড়া এলাকায় গতিরোধকের সঙ্গে ঝাঁকুনিতে নছিমন থেকে পড়ে মারা গেছে চতুর্থ শ্রেণীর ছাত্রী রিপনা (১০)। সে কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রামের রিপন মণ্ডলের মেয়ে। গোয়ালন্দ (রাজবাড়ী): রোববার দুপুরে উপজেলার পোস্ট অফিস থেকে পেনশনের টাকা তুলতে গিয়ে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মজিবর রহমান ফকির (৬০) বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।ফরিদপুর: শহরের গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গন সেতুর ওপর গতকাল সোমবার ভোর ছয়টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন বিধবা বেলা রানী সাহা (৬০)। তিনি গোয়ালচামট মহল্লার খোদাবক্স রোডের বাসিন্দা। বাগেরহাট: খুলনা-মংলা মহাসড়কে মংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ডের কাছে সোমবার সকালে ট্রাকের ধাক্কায় পথচারী ননী গোপাল হালদার (৭৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামের বাসিন্দা।