সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল রোববার নছিমনের ধাক্কায় এক শিশু নিহত হয়। বরিশালের রহমতপুর ও গাড়িয়ার পাড় মোড়ে গত শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়।শনিবার সকাল পৌনে নয়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরের বিমানবন্দর মোড়ে বালুবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোর তিন যাত্রী বাবুগঞ্জের মানিককাঠি এলাকার রিপন প্যাদা (৪০), পূর্ব রহমতপুরের রতন হাওলাদার (৪৫) ও অজ্ঞাতনামা শিশু (১০) নিহত হয়। বেলা ১১টায় একই মহাসড়কের গড়িয়ারপাড় মোড়ে পিকআপের চাপায় মাফিয়া (৬) নামের এক শিশু নিহত হয়। সে সদর উপজেলার তিলক গ্রামের মারুফ মোল্লার মেয়ে।কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকায় সকাল ১০টায় শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় রায়হান আলী (৫) নামের এক শিশু নিহত হয়। সে সদরপুর গ্রামের ফজলুল হকের ছেলে।