সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় এক পিকআপচালক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।নিহত চালকের নাম সাহেদ মিয়া (৩০)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শত (উত্তরপাড়া) গ্রামের চান মাহমুদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা গেছে, সাহেদ টাঙ্গাইল থেকে মালবোঝাই পিকআপ নিয়ে শনিবার গাজীপুরে যাচ্ছিল। পথে রাত আটটার দিকে উপজেলার মৌচাক এলাকায় নর্থ বেঙ্গল সিএনজি স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ ওই পিকআপের আরও দুই সহযোগী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালক সাহেদ মারা যান।