সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম (৩৫) নামের একজন পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পল্লবী থানার পুলিশ জানায়, আবদুল হালিম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পিকআপ ভ্যান চালিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। বেরুলিয়া বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের সড়কের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল হালিম মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আবদুল হালিমের বাবার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি ভোলার চর বেদুরিয়া উপজেলায়।