সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের জোড়াগেটে বৃহস্পতিবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল দুজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্ত্রী হুমায়রা আজাদকে (২৬) সঙ্গে নিয়ে প্রকৌশলী আজাদ বাসায় ফিরছিলেন। জোড়াগেটে বিদ্যুতের কার্যালয়ের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। উপস্থিত লোকজন তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক শাহ মুল্লুকদী গ্রামের মাহাবুব শেখ (৩২) ও মোটরসাইকেল আরোহী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগরের হাওলাদারকান্দি গ্রামের চুন্নু শেখ (২৮) ঘটনাস্থলেই নিহত হন।