সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর প্রতিনিধি ও আলোকচিত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গতকাল রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা ও আলোকচিত্রী মো. আলীমুজ্জামান। জেলা সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই সাংবাদিক একটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে মহাসড়কের ওই স্থানে কুকুরকে পাশ কাটাতে গিয়ে পড়ে আহত হন। এ সময় কয়েক ব্যক্তি তাঁদের উদ্ধার করে কানাইপুর বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক মানবেন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনায় দুজনেরই হাত, পা, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রথম আলোর প্রতিনিধি বলেন, ঈদ সামনে রেখে বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় স্থানীয় কারিগরদের তৈরি জামদানি শাড়ির ওপর একটি প্রতিবেদন করতে যাওয়ার পথে তাঁরা দুর্ঘটনায় পড়েন।