সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
‘প্রথম আলো’র গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক জানান, একটি মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এজাজ। ঘাট থেকে ফেরার পথে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি কুকুর তাঁর মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড় দেয়। কুকুরটি মোটরসাইকেলের নিচে পড়ে গেলে এজাজ আহম্মেদ সড়কের ওপর পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান। তাঁর পায়ের আঙুলে জখম হয়। এ সময় তাঁর পেছনে বসে থাকা ‘যুগান্তর’ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাসও পড়ে আহত হন। পরে তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়।