সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিকের বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আকসেদ আলী (৭০) নিহত হয়েছেন। তিনি রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহমঞ্চদ আজাদের বাবা।পারিবারিক সূত্রে জানা যায়, বাঘার নওটিকা গ্রামের বাসিন্দা আকসেদ আলী গত সোমবার চণ্ডীপুর জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে বের হচ্ছিলেন। এ সময় পেছন থেকে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়ার জয়পুর (জামতলা) গ্রামের পলান প্রামাণিকের (৪৫) মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় তিনি মাথার বাঁ পাশে আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় আকসেদ আলীর মৃত্যু হয়। আকসেদ আলী স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।