সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ তিনজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার বগুড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের শিয়ালকোল এলাকার শিলন্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহর থেকে নলকাগামী একটি অটোরিকশা শিলন্দা পৌঁছালে পেছনদিক থেকে একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে রাস্তার ওপর পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে পাঁচ মাসের একটি শিশু ও এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের আর একজন মারা যায়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার পর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।