সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাইওয়ে থানার ওসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড মোড় (খাঁটি হাতা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নরসিংদীর শিবপুরে ওসিকে বহনকারী গাড়ির সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর ইটখোলা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি জানান, আজ সোমবার বিকেল পাঁচটার দিকে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন ওসি হুমায়ুন। তাঁর গাড়ি নরসিংদীর শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকের চালককে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।