সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণ হারায় চার হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার, যত্রতত্র গতিরোধক নির্মাণ, পথচারীদের সচেতনতার অভাবসহ নানা কারণে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় চার হাজার মানুষ নিহত হয় এবং পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সোমবার শুরু হওয়া ‘পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও গণসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়।সড়ক দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।