সড়ক দুর্ঘটনায় বরিশাল ও আমতলীতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইছলাদী এলাকায় গত শুক্রবার পিকআপের চাপায় এক দিনমজুর নিহত হয়েছেন।নিহত হওয়া দিনমজুরের নাম আলমগীর হোসেন (৫০)। তাঁর বাড়ি ইছলাদী এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের দিকে আসা একটি নম্বরবিহীন পিকআপ উজিরপুর উপজেলার ইছলাদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আলমগীর হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কের পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটছিলেন।বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিয়ারা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে আমতলী-কলাপাড়া সড়কের আকনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ারা উপজেলার উত্তর টিয়া গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী।