সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা-তেরখাদা সড়কে জোয়ার বাজার এলাকায় গতকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে শিশুপুত্রসহ বাবা প্রাণ হারিয়েছেন।রূপসা উপজেলার আলাইপুর থেকে একই পরিবারের পাঁচজন টেম্পো নিয়ে খুলনায় যাচ্ছিলেন। পথে জোয়ার বাজারে একটি বাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন শিকদার (৮) প্রাণ হারায়। তার বাবা মবিনুর রহমান (৪৫), জেঠা বাহারুল ইসলাম, কাকা ইমদাদ হোসেন ও রুস্তম আলী আহত হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মবিনুর রহমান মারা যান।