সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নুরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে রাকিব (২২)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শিমরাইল এলাকায় চট্টগ্রামগামী একটি বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম ও রাকিব নিহত হন। স্থানীয় ব্যক্তিরা লাশ উদ্ধার করে। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। বাসটি পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।