সড়ক দুর্ঘটনায় বাস মালিক সমিতির সভাপতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মিনা রাকিবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধরের সেতুর কাছে একটি প্রাইভেট কার সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়ির আরও তিন আরোহী আহত হন। মিনা রাকিবুল হাসান (৪৫) বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার নূর মোহামঞ্চদ মিনার ছেলে এবং বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আহত ব্যক্তিরা হলেন, প্রাইভেট কারের চালক ও শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা চান্দু (৩২), আমলাপাড়া এলাকার কামরুল ইসলাম তালুকদার (৫২), নাগের বাজার এলাকার ময়েন উদ্দিন (৫৪) এবং বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহর এলাকার হাবিবুর রহমান তালুকদার (৪৮)।বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন জানান, শনিবার বেলা তিনটার দিকে বাগেরহাট-খুলনা সড়কে ফকিরহাট উপজেলার ধরের সেতুর কাছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সভাপতি রাকিবুল হাসানকে বহনকারী গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সামনের আসনে থাকায় রাকিবুল ও চালক চান্দু বেশি আঘাত পান। ঘটনার পর এলাকাবাসী রাকিবুলসহ গাড়ির চারজন আরোহীকে উদ্ধার করে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন।ব্যবসায়ী নিহত: আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, সদর উপজেলায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নাছির উদ্দিন মুন্সি (৬২) নামে একজন ব্যবসায়ী নিহত হন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে।