সড়ক দুর্ঘটনায় বাসচালক ও সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আটজন। আজ শুক্রবার সকালে উপজেলার করাঙ্গি সেতুর কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন লোকাল বাসের চালক হাফিজুর রহমান (৪৫) ও তাঁর সহকারী রজব আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিল একটি লোকাল বাস। অন্যদিকে ঢাকা থেকে সিলেট আসছিল বৈশাখী পরিবহন নামের একটি বাস। সকাল আটটার দিকে বাহুবল উপজেলার করাঙ্গি সেতুর কাছে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ১০ জন আহত হন। লোকাল বাসের চালক হাফিজুর ও তাঁর সহকারী রজবও এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। বাহুবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বাস দুটি আটক করা হয়েছে।