সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের চাড়ালগান্ধী এলাকায় মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে জামশেদ উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের জোড়ালগঞ্জ থানার মধ্য সোনারপাড়া গ্রামের মৃত আমীন মিয়ার ছেলে।
এ ঘটনায় মাইক্রোবাসচালক ফারুক ইসলাম (২২), শফিউল আলম (২৪) ও অজ্ঞাত পুরুষ (৩০) গুরুতর আহত হন। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।