সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৫০) নিহত হয়েছেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে বৃদ্ধের লাশ সড়কের ওপর দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।